• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাসের সংকট কাটাতে উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী পদবির আগে ‘মহামান্য’ও’মাননীয়’ ব্যবহার না করার সিদ্ধান্ত সরকারের স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুন্দরভাবে হবে: সিইসি ‎পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ রাজনৈতিকভাবে হয়রানি করছে সরকার : আসিফ মাহমুদ পদ্মার ইলিশ চেয়ে সরকারকে ভারতীয় ব্যবসায়ীদের চিঠি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মধ্যপ্রাচ্য যুদ্ধ: অপরিশোধিত তেলের ব্যারেল শত ডলার ছুঁইছুঁই রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রে’প্তার ৫৭৭ জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে জকসিনে বিক্ষোভ মিছিল

সমতায় ফিরতে মরিয়া টাইগাররা

খেলা ডেস্ক / ১২০ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। সিরিজ সমতায় ফেরার মিশনে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। ইতোমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ।

দুই পরিবর্তন করে আজ মাঠে নামছে বাংলাদেশ। একাদশে থেকে বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম। তাদের জায়গায় খেলবেন নাসুম আহমেদ ও নাহিদ রানা।

ওয়ানডে সিরিজটা স্মরণীয় করে রাখলেও টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও অজি বোলারদের সামনে প্রথম টি-টোয়েন্টিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটারা। স্বাগতিকদের ইনিংস থামে মাত্র ১৩১ রানে। জবাবে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় সফরকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category