• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

খেলা যারা বোঝে তারাই ব্রাজিল করে: অপু বিশ্বাস

ইউনাইটেড ডেস্ক: / ৮০১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬
#united_news_24
ব্রাজিল ফ্যান অপু বিশ্বাস।

অপু বিশ্বাস ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিজের উচ্ছ্বাস ও প্রিয় দল সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তিনি ব্রাজিলের সমর্থক এবং বিশ্বকাপ এলেই ফুটবল নিয়ে তার আগ্রহ আরও বেড়ে যায়।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, তার প্রিয় ফুটবলার নেইমার। তিনি বলেন, আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার পছন্দ। তবে ব্যক্তিত্বের দিক থেকে তার পছন্দ লিওনেল মেসি।

নিজের দলীয় সমর্থন নিয়ে অপু বিশ্বাস বলেন, আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।

আরও পড়ুন

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে উপস্থাপন করলেন সঞ্জয় দেব

বিষয় হলো, অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় মায়ের মতো ব্রাজিলের সমর্থক নন। তিনি আর্জেন্টিনার ভক্ত এবং মেসির সমর্থক। এ প্রসঙ্গে অপু বলেন, শুধু ব্রাজিল হলে তো চলবে না, অন্য দলের সাপোর্টারও লাগবে। তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেলে জয় আর্জেন্টিনা করে। সে মেসির ভক্ত।

বিশ্বকাপ ফুটবলকে তিনি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং উৎসব হিসেবে দেখেন। রাত জেগে খেলা দেখার অভিজ্ঞতা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা-তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে যখন সমর্থকদের উন্মাদনা চলছে, তখন তারকাদের মধ্যেও প্রিয় দল ও খেলোয়াড় নিয়ে চলছে আলোচনা। সেই আলোচনায় ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও স্পষ্ট করলেন অপু বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category