• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
১২ অক্টোবর হতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দিল্লির বিমান থেকে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক ১৪৪ বোতল মদসহ ইসলামী আন্দোলনের কর্মী আটক যশোরের তাজমিন হত্যাকান্ডের আসামী সুমন গ্রেপ্তার নবাবগঞ্জে অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী খুলনায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য,পুলিশের তালিকায় ২৫০ কিশোর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত

চীনকে ৬ গোলে হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক / ৮৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

চীনের মকিতে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ স্বাগতিক চীনকে ৬-০ গোলে হারিয়েছে। এতে বাংলাদেশ টানা চতুর্থ জয় পেল গ্রুপ পর্যায়ে।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। একের পর এক আক্রমণে তারা হংকংয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন দলের অধিনায় শারিকা রিমন।

এরপর শুরু হয় মাঠের বাকি খেলোয়াড়দের ফিল্ড গোলের মহোৎসব। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। আক্রমণের ধার বজায় রেখে ২৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন কনা আক্তার। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও একই আধিপত্য বজায় রাখে বাঘিনীরা। ৩১ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। দুই মিনিট পর ৩৩ মিনিটে আইরিন রিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন। ম্যাচের ৪৮ মিনিটে হংকংয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মোসাম্মত লিমা।

চীনের মাটিতে ৬-০ গোলের এই বিশাল জয় দেশের নারী হকির এক নতুন মাইলফলক। টানা চার ম্যাচ জিতে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। তাদের পরবর্তী প্রতিপক্ষ হতে পারে এলিট গ্রুপের জাপান। ঐ ম্যাচ জিতলে সেমিফাইনাল ও অ-২০ মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category