• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

মধ্যপ্রাচ্য যুদ্ধ: অপরিশোধিত তেলের ব্যারেল শত ডলার ছুঁইছুঁই

বাণিজ্য ডেস্ক / ৮ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ঊর্ধ্বগতির ধারাবাহিকতা অব্যাহত থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জন্য মূলত তেলের দামের এই উত্তাপ। নতুন দামে ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে ব্রেন্ট ক্রুডের দাম। খবর আল জাজিরা

একই সময় মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলে ১.৬০ ডলার বা ১.৭২ শতাংশ বেড়ে ৯৪.৬৩ ডলারে কেনাবেচা হচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত পাওয়া তেলের বাজারমূল্য সংক্রান্ত তথ্যে এই চিত্র জানা গেছে।

‎পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের নতুন করে চালানো হামলার পরপরই বিশ্ববাজারে তেলের এই মূল্যবৃদ্ধি ঘটে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যবর্তী সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে এই প্রভাব পড়েছে।

চলমান ছয় মাসব্যাপী এই যুদ্ধ স্থায়ী সমাধানের সম্ভাবনা ফিকে হয়ে যাওয়া এবং সংঘাত পুনরায় তীব্র রূপ নেওয়ার কারণে আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক-চতুর্থাংশ বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category