• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

স্বাস্থ্য পরীক্ষা শেষে নিজেকে ‘সম্পূর্ণ ফিট’ দাবি ট্রাম্পের

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা শেষে নিজেকে পুরোপুরি সুস্থ ও কর্মক্ষম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসেই ৮০ বছরে পা দিতে যাওয়া এই নেতার স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা চলার মধ্যেই তিনি এমন মন্তব্য করলেন।

মঙ্গলবার মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার শরীরের সবকিছুই “একেবারে ঠিকঠাক” রয়েছে।

তবে স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত মেডিক্যাল রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনি তার পূর্বসূরি জো বাইডেনের চেয়ে বেশি কর্মঠ ও শারীরিকভাবে ফিট।

সম্প্রতি ট্রাম্পের ঘাড়ে লালচে দাগ ও ফুসকুড়ি দেখা যাওয়ায় সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়েছেন, এটি গুরুতর কোনো সমস্যা নয় এবং সাধারণ একটি ক্রিম ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়া গত বছর তার গোড়ালি ফোলা ও হাতে কালশিটে দাগ নিয়েও আলোচনা হয়েছিল। তবে হোয়াইট হাউসের দাবি, অতিরিক্ত মানুষের সঙ্গে হাত মেলানো এবং সাধারণ শিরাজনিত সমস্যার কারণেই এমনটি হয়েছিল।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের শরীরে বিপজ্জনক কোনো হৃদরোগের লক্ষণ পাওয়া যায়নি। এমনকি তার হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা বয়সের তুলনায় বেশ ভালো বলেও দাবি করা হয়েছে।

সম্প্রতি কয়েকটি সরকারি বৈঠকে ট্রাম্পের চোখ বন্ধ করে বসে থাকার ছবি ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। তবে এ বিষয়ে ট্রাম্প বলেন, তিনি ঘুমাচ্ছিলেন না, বরং বিরক্তিকর বৈঠক দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category