• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

এশিয়া কাপের জন্য প্রস্তুত টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক / ২ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আসন্ন ডিপি ওয়ার্ল্ড এসিসি ওমেন্স এশিয়া কাপ- ২০২৬ নিজেদের রাঙ্গিয়ে তুলতে প্রস্তুত বাংলাদেশের নারী ক্রিটাররা। আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় আসরে টাইগ্রেসরা খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপে রয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। বাংলাদেশ দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়কে। ফলে স্পিন, ব্যাটিংয়ের ধারাবাহিকতা এবং পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার পাশাপাশি ডেথ ওভারে বোলিংও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। টুর্নামেন্টের সব ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

বাংলাদেশের সাম্প্রতিক আন্তর্জাতিক অভিজ্ঞতাও দলের আত্মবিশ্বাস বাড়াতে পারে। ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার এশিয়া কাপে আরও ধারাবাহিক ক্রিকেট খেলতে চাইবে দল।

বিশেষ করে ব্যাটিংয়ে ভালো শুরু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। ওপেনিংয়ে অভিজ্ঞ শারমিন সুলতানার প্রত্যাবর্তন দলকে বাড়তি অভিজ্ঞতা দিতে পারে। বোলিং বিভাগে নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণাদের ওপর থাকবে বড় দায়িত্ব।

আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশের বিপক্ষে খেলতে যাওয়া দলগুলোর মধ্যে ইন্দোনেশিয়া তুলনামূলকভাবে কম অভিজ্ঞ। বাকি দুই দলের মধ্যে হোম কন্ডিশনের নিজেদেরে মাঠে খেলতে যাওয়া ইউএই কন্ডিশনাল সুবিধা পাবে। তাছাড়া প্রধান প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ধরা হচ্ছে। সব মিলিয়ে কোন দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

বাংলাদেশের ম্যাচ সূচি

৩১ আগস্ট, বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
৬ সেপ্টেম্বর, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
৮ সেপ্টেম্বর, বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত

দলে রয়েছেন- নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, শর্না আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা এবং ফারিহা ইসলাম তৃষ্ণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category