• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

তিতুমীরস্থ লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণের মৌসুমী ফল উৎসব

তিতুমীর কলেজ প্রতিনিধি: / ৩৭৪ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

প্রচণ্ড গরমে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই তিতুমীরস্থ লালমনিরহাট জেলা কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত হলো “মৌসুমী ফল উৎসব”। উৎসবটিতে জেলাটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এ বছরও আম, জাম, কাঁঠাল, লিচুসহ প্রায় ১০ রকমের ফলের প্রদর্শনীর পাশাপাশি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সেগুলো কেটে খাওয়ানো হয়।

​আজ রবিবার (২৮ জুন) জেলা কল্যাণ সমিতির বর্তমান নেতৃবৃন্দের তত্ত্বাবধানে এই ফল উৎসবের আয়োজন করা হয়।

​আশেকুন্নবী আশিকের সভাপতিত্বে ও রায়হান তালুকদার রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ আনোয়ারুল অনু। এ ছাড়া প্রধান বক্তা কামরুজ্জামান নাজিম এবং বিশেষ অতিথি হিসেবে রেজাউল ইসলাম রেজা, সাহেদুজ্জামান সাকিব, জাহিদ হাসান মারুফ ও ইকবাল খান দুর্জয়ের উপস্থিতিতে ফল উৎসবটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

​প্রধান অতিথির বক্তব্যে শাহ্ আনোয়ারুল অনু বলেন, “সবার আগে লালমনিরহাট এই স্লোগানকে সামনে রেখে আমাদের জেলাটিকে সবার সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি আমরা যেন নিয়মিত এই ধরনের আয়োজন করতে পারি সেই দিকে নজর রাখতে হবে, যার ফলে আমাদের সবার মধ্যে একটি দৃঢ় মেলবন্ধন তৈরি হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category