• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সুন্দরভাবে হবে: সিইসি

ইউনাইটেড ডেস্ক / ১ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে, একইভাবে স্থানীয় সরকার নির্বাচন সুন্দরভাবে হবে— এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

৯ সেপ্টেম্বর (বুধবার) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচন প্রশিক্ষণ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন ।

সিইসি বলেছেন, নির্বাচন কমিশনের মতো পুলিশও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচনে পুলিশ বাহিনীকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি।

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। আইন অনুযায়ী যারা যোগ্য বিবেচিত হবেন, তারাই পাবেন প্রার্থিতা।

এ সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করবে পুলিশ বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category