• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, ৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন উৎসবমুখর আয়োজনে AWF-এর ৩য় বার্ষিক চিত্র প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত আ.লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ অটোরিকশা নিয়ে কথা বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জোবায়ের গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার সফল মাশরুম চাষি অভয়নগরের নিপা রানী দেশে কেমিক্যাল শিল্পের চাহিদার ঘাটতি রয়েছে: শহীদউদ্দীন এ্যানি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Reporter Name / ৮৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এর আগে সকাল থেকেই জাতীয় ঈদগাহে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। ঈদের নামাজ আদায়ের জন্য নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিভিন্ন প্রবেশপথ দিয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এর মধ্যে প্রায় সাড়ে তিন হাজার নারী মুসল্লির জন্য পৃথক নামাজের স্থান, প্রবেশপথ ও অজুর ব্যবস্থা রাখা হয়।

এ ছাড়া মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত অজুখানা, চিকিৎসাসেবা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। ভিআইপি অতিথিদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল।

ঈদের জামাত শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category