• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ

Reporter Name / ৫৯২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে প্রায় আট হাজার ফিলিস্তিনির মৃতদেহ এখনো চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দুই বছরের গণহত্যা যুদ্ধের পর অবরুদ্ধ নগরীর এক শতাংশেরও কম ধ্বংসাবশেষ সরানো হয়েছে। রবিবার (৩ মে) আল-জাজিরা অনলাইন তথ্য জানিয়েছে।

ইসরায়েলি হারেৎজ পত্রিকাটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ধ্বংসাবশেষ সরানোর ধীর গতির কারণে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে।

ইসরায়েলি বোমাবর্ষণে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া স্বজনদের মৃতদেহ উদ্ধার ও দাফন করার জন্য ফিলিস্তিনি পরিবারগুলো এখনো অপেক্ষা করছে।

এই মূল্যায়নটি ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। তারা ভারী সরঞ্জামের তীব্র ঘাটতির বিষয়ে সতর্ক করেছে, যা বিশাল এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ পরিষ্কারের প্রচেষ্টাকে ধীর করে দিচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েল গত অক্টোবরে স্বাক্ষরিত ‘যুদ্ধবিরতি’ চুক্তি প্রতিদিন লঙ্ঘন করে চলেছে, যার ফলে ৮২৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৩৪২ জন আহত হয়েছে। অথচ এই যুদ্ধবিরতির উদ্দেশ্য ছিল গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলা বন্ধ করা।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category