ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে মারুফর সুইং আঘাতে বড় ধাক্কা লাগে লঙ্কা শিবিরে। তবে শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় হার্ষিথা সামারাবিক্রমার দল। তাতে এক ম্যাচ হাতে রেখই সেমিফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
১৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার চামুদি প্রাবোদা তার ষষ্ঠ আন্তর্জাতিক ম্যাচে উইকেট সংখ্যা দ্বিগুণ করেছেন। পঞ্চম ওভারে জুরাইরা ফেরদৌসের বিদায়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন প্রাবোদা তার প্রথম ও ম্যাচের সপ্তম ওভারে বিপজ্জনক হয়ে ওঠা দিলারা আক্তারকে ফেরান। মন্থর পিচে একটি বাউন্ডারি মারার দুই বল পরে মাঠ ছাড়েন। ২৬ রান করেন তিনি সমানসংখ্যক বলে।
প্রাবোদা ও অন্য শ্রীলঙ্কান স্পিনাররা শৃঙ্খলিত বোলিং করে বাংলাদেশের ব্যাটারদের দমিয়ে রাখেন। সোবহানা মোস্তারি (৪১ বলে ৩৪) ও স্বর্ণা আক্তারের (১৪ বলে ৯) ৪১ রানের জুটি ডেথ ওভার পর্যন্ত তাদের লড়াইয়ে রাখে। নব্বইয়ের ঘরে থেকে ডেথ ওভারে খেলা শুরু করে বাংলাদে, বড় ইনিংসের আশাই করছিল।
কিন্তু প্রাবোদা তার শেষ ওভারে দুই ব্যাটারকেই তিন বলের মধ্যে ফেরান। লঙ্কান স্পিনার ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। দুটি পান সুগান্দিকা কুমারি।
প্রতিদ্বন্দ্বিতা করতে হলে শুরুতেই উইকেট তুলে নেওয়ার বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। প্রয়োজন অনুযায়ী মারুফা ঠিক তাই করলেন। প্রথম ওভারের শেষ বলে চামারি আতাপাত্তু এবং পরের ওভারে জাফ্ফাকে নিজের শিকার বানান। নিজের তিন পাওয়ার প্লের ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা।
চাপে শ্রীলঙ্কার মিডল অর্ডার চাপে পড়ে। পাওয়ার প্লের শেষ বলে সুলতানা খাতুনের শিকার হন সাঞ্জানা কাভিন্দি। দশম ওভারে ৪৪ রানে পাঁচ উইকেট হারায় তারা। কিন্তু সামারাবিক্রমা ও নিলাকশিকা সিলভার ৩৮ রানের জুটি শ্রীলঙ্কার মোমেন্টাম ফেরায়।
ব্রেকথ্রুর জন্য মরিয়া ছিল বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ১৭তম ওভারে তার ট্রাম্প কার্ডকে ফেরান। মারুফা সিলভাকে ফেরান এবং দেন মাত্র চার রান। তাতে বোলিং শেষ করেন ক্যারিয়ার সেরা ২১ রানে ৩ উইকেট নিয়ে। ৪৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থবার তিন উইকেট নিলেন তিনি।
রিতু মনি তার প্রথম তিন ওভারে নিখুঁত বোলিং করেছিলেন। কিন্তু সামারাবিক্রমা তার শেষ ওভারে ১৬ রান তোলেন, যা ম্যাচের এক ওভারে সর্বোচ্চ রান। ম্যাচও শ্রীলঙ্কার দিকে ঝুঁকে যায়। ওই ওভারে একটি চার ও ছয় মারার পর নাহিদা আক্তারকেও ছক্কা হাঁকিয়ে শেষ ওভারে ২ রানের সমীকরণ দাঁড় করান সামারাবিক্রমা। দ্বিতীয় বলে তার প্যাডে লেগে বল কিপারের পাশ দিয়ে চলে যায়, লেগ বাই থেকে জয় নিশ্চিত করে লঙ্কানরা।