• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্র মাদ্রাসার টয়লেটে মিললো গুলিসহ রিভলবার, গায়ে লেখা ‘মেইড ইন পকিস্তান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমলো নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা মমতাকে বাংলাদেশে চলে যেতে বললেন: দিলীপ ঘোষ সাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৭ বার অভিন্ন প্রশ্নে হবে এইচএসসি পরীক্ষা, প্রাকৃতিক দুর্যোগে বিকল্প ব্যবস্থা নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা মহাখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

ইবিএলে শেয়ারহোল্ডারদের ২৮শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইউনাইটেড ডেস্ক / ২৭ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার অনুমোদিত হয়। সম্প্রতি ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইবিএল এ তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় , বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ইবিএলের ২০২৫ সালের স্থিতিশীল আর্থিক সাফল্য, শক্তিশালী করপোরেট সুশাসন, ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনে ধারাবাহিক অগ্রগতির জন্য পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রশংসা করেন।তারা বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও দেশীয় বাজারের বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্স, ঘোষিত লভ্যাংশ এবং টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি ভ্যালু সৃষ্টিতে ইবিএলের কৌশলগত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

ইবিএলের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে পরিচালক আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মো. শাখাওয়াত হোসেন, কে জে এস বানু, মোফাকখারুল ইসলাম খসরু, মাহ্রীন নাসির, মো. আবদুর রহিম, খন্দকার আতিক-ই-রব্বানী ও মসিহ মালিক চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসান ও. রশীদ, কোম্পানি সচিব মো. আবদুল্লাহ আল মামুন প্রমুখ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category