• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা-মদিনা রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়: চরমোনাই পীর সারাদেশে বৃষ্টির আভাস চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ায় বিদেশ যাওয়ার প্রবণতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী জুলাই সনদ-তিস্তা ব্যারেজ-চাঁদাবাজি বন্ধসহ ৮ দফা দাবি বাস্তবায়নে দেশের মানুষ প্রস্তুত স্থানীয় সরকার নির্বাচন: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চান জামায়াত আমির লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ‘৫২ সেকেন্ডের’ বিক্ষোভ মিছিল জুলাইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট ডিবি হেফাজতে সেই ওসি মো. রাকিবুল হাসান সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রি করছে যুক্তরাষ্ট্র রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৬৪ জন গ্রেপ্তার

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ

বাণিজ্য ডেস্ক / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। যা গেল অর্থবছরের তুলোনায় প্রায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি। তথ্যানুযায়ী চলমান অর্থবছরে বাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬ দশমিক ৩৭৫ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৯৭৬ মিলিয়ন ডলার।

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫২৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ দশমিক ৪৭৫ বিলিয়ন ডলার। এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

এদিকে, ১৪ সেপ্টেম্বর একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category