• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

যশোরে স্ক্যাফ সিরাপসহ ড্রাইভার-হেলপার আটক

যশোর প্রতিনিধি: / ৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে গোপন সংবাদে ভিত্তিতে এসআরবি যশোর ও ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরার অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নিষিদ্ধ স্ক্যাফ সিরাপ উদ্ধার করেছে। এ সময় মাদক দ্রব্য পরিবহনের অভিযোগে ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। সোমবার রাত ১০ দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাঠি রেলক্রসিং এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, কাভার্ডভ্যানের চালক বরিশালের কোতোয়ালী থানার চন্দপাশা এলাকার আব্দুল কাসেমের ছেলে হেমায়েত উদ্দিন এবং হেলপার একই এলাকার তারাধুনিয়া গ্রামের দুলালের ছেলে সুজন ।

যৌথ এই অভিযানে নেতৃত্ব দেন এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স এবং ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন।

এসআরবি সূত্রে জানা যায়, মহেশপুর সীমান্ত এলাকা থেকে একটি মিনি কাভার্ডভ্যান চৌগাছা হয়ে যশোরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চূড়ামনকাঠি এলাকায় অবস্থান নেন যৌথ বাহিনী। পরে সন্দেহভাজন কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ২ হাজার ২৫৬ বোতল স্ক্যাফ এবং ১ বোতল ‘উইনকোরিক্স’ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত গাড়িসহ মাদকদ্রব্য এসআরবি কার্যালয়ে আনা হয়েছে।

এ বিষয়ে এসআরবি যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এবং মামলার প্রস্তুতি চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category