• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে কর ১ শতাংশ নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় ভোক্তায় প্রযুক্তির ব্যবহার বাড়বে: বাণিজ্যমন্ত্রী সরকার পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় : পর্যটনমন্ত্রী গলাচিপায় গাঁজা-ইয়াবাসহ যুবক গ্রেপ্তার অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার: চার গ্যারেজকে চার লাখ টাকা জরিমানা টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে : বাণিজ্যমন্ত্রী রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটকে ৫০০ থেকে ৭০০ শয্যায় উন্নীত আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসায় বড় পরিবর্তনের ঘোষণা অস্ট্রেলিয়ার

সৌর বিদ্যুৎ যন্ত্রপাতি আমদানিতে কর ১ শতাংশ

বাণিজ্য ডেস্ক / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনে সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে সমুদয় রেগুলেটরী ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে এসকল উপকরণ আমদানিতে মোট করভার মাত্র ১ শতাংশ হারে প্রযোজ্য হবে। এর কার্যকারিতা আগামী প্রজ্ঞাপন জারির তারিখ হতে ১৮০ (একশত আশি) বিবেচিত হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এ সম্পর্কিত নতুন প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রজ্ঞাপন (এস.আর.ও. নং-১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমস, তারিখ: ০৮ জুন ২০২৬) এর মাধ্যমে সৌর বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ উপকরণসমূহ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট করভার ১৭ শতাংশ করা হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে কর রেয়াত সুবিধা আরও বৃদ্ধি করা হলো। নতুন এসআরও অনুযায়ী সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং সমুদয় রেগুলেটরী ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এর ফলে এ সকল উপকরণ আমদানিতে মোট করভার ১ শতাংশ হারে আদায় প্রযোজ্য হবে এবং এ সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ হতে ১৮০ (একশত আশি) দিন কার্যকর থাকবে।

এর ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে, নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category