• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

ইউনাইটেড ডেস্ক / ৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি বিশেষ দল রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

সূত্র জানায়, মাহফুজুর রহমান মিতা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম-দুর্নীতি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাহফুজুর রহমান মিতার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুদক তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি (৯ কোটি ৮৮ লাখ) টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাজধানীর বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক ও সহিংসতা সংক্রান্ত মামলা হয়। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদনসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category