• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ব্যাংকগুলোকে জাতীয় সঞ্চয় স্কিমসমূহের বিদ্যমান মুনাফার হার জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও অপরিবর্তিত রাখার বিষয়ে তফসিলি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এ নির্দেশনা।

সোমবার (৬ জুলাই) এ বিষয়ে এক সার্কুলার লেটার জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপনে জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে কার্যকর মুনাফার হার জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্তে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সার্কুলারে জানায়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওই প্রজ্ঞাপনের আলোকে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়, এর আগে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য জানুয়ারি-জুন ২০২৬ মেয়াদে যে মুনাফার হার কার্যকর ছিল, জুলাই-ডিসেম্বর ২০২৬ মেয়াদেও তা অপরিবর্তিত থাকবে এবং একই শর্তে কার্যকর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category