• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রী

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি

ইউনাইটেড ডেস্ক / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এখান থেকে বের হওয়া খুবই জরুরি। কিন্তু সভ্য দেশ হয়েও যেভাবে যত্রতত্র কলকারখানা তৈরি করা হচ্ছে, তা কাম্য নয়।

৯ জুলাই (বৃহস্পতিবার) পরিবেশ দিবসে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বেশিরভাগ মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ। তাই মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে হবে।

নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কোন পরিবেশে কেমন গাছ লাগাতে হবে– এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক পেয়েছেন তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান। বৃক্ষরোপনে জাতীয় পুরস্কার পেয়েছেন সাত শ্রেণিতে মোট ২১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category