• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

৪৬হাজার প্রাথমিক শিক্ষক পদের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

ইউনাইটেড ডেস্ক / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালে কোটার ভিত্তিতে পরীক্ষা নেওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

৯ জুলাই (বৃহস্পতিবার) এ রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কোটার বিষয়ে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

এর আগে, ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ ও পরীক্ষা এবং ফলাফল প্রকাশ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category