• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে চার দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পূজা দেখতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো দুই শিশুর হিলির পূজামন্ডপে মন্ত্রীর উপহার তুলে দেন বিএনপির নেতাকর্মীরা চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১ অবৈধভাবে ইলিশ শিকার: নিয়ন্ত্রণে প্রভাবশালী চক্র গলাচিপায় তরমুজের জমি মাপা নিয়ে সংঘর্ষ, আহত ১২

ঘোড়াঘাটে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

ঘোড়াঘাট প্রতিনিধি / ১৩৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন ও ক্যাম্পেইন বুথের উদ্বোধন করা হয়েছে।”লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক আর্থিক লেনদেনে জনগণকে উৎসাহিত করতে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড়ে কমলেশ চন্দ্র কুন্ডু মার্কেটে পূবালী ব্যাংক পিএলসি, ঘোড়াঘাট উপ-শাখা ক্যাম্পেইনের আয়োজন করে।

সোমবার (৬জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা মৎস্য অফিসার রিয়াজ মোর্শেদ রঞ্জু, প্রকল্প বাস্তবায়ন অফিসার সুজন মিয়া, পল্লী উন্নয়ন অফিসার লিপিকা রানী বসুনীয়া, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সপেক্টর মোঃ শাহিদুল ইসলাম,পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ, ঘোড়াঘাট উপ-শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানো হয়, তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা, নিরাপত্তা ও ব্যবহারবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের অংশগ্রহণে তাৎক্ষণিক হিসাব খোলা, কিউআর কোডভিত্তিক লেনদেন প্রদর্শন, গ্রাহকসেবা প্রদান এবং ডিজিটাল আর্থিক সেবাবিষয়ক পরামর্শ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category