• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

জিলবাংলা সুগারের লেনদেন সাময়িক স্থগিত

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই)
জিলবাংলা সুগার মিলসের লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানির মিলটির শেয়ারের
অস্বাভাবিক দাম বৃদ্ধি ও লেনদেনের কারণে শেয়ার স্থগিত করা হয়েছে বলে দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে কোনো মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতিসংক্রান্ত ঘোষণা ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিকভাবে বাড়ছে। বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিক নজরদারির অংশ হিসেবে আজ সকাল থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেশকিছু দিন ধরে জিলবাংলা সুগারের শেয়ারদর দ্রুত গতিতে বাড়ছে। গত ১৮ জুন শেয়ারের দাম ছিল ১২২ টাকা ১০ পয়সা। গতকাল সোমবার লেনদেন শেষে এই দর বেড়ে ১৬৬ টাকায় উঠে যায়। আজ সকালে লেনদেনের শুরুতেই এই দর আরো বেড়ে ১৮০ টাকা ৭০ পয়সায় উঠে যায়। এরপর কোম্পানিটির শেয়ার লেনদেন আজকের জন্য সাময়িক স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category