• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী ১ হাজার টাকার নোট বাতিল চেয়ে সরকারকে আইনি নোটিশ পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ বেকারত্ব সৃষ্টির শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি বাস ভাড়া বেশি নিলে রুট পারমিট বাতিল: সেতুমন্ত্রী ককটেল বিস্ফোরণ-বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না: জাহেদ হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ তেলের দাম বৃদ্ধিতে বেড়েছে বাস ভাড়া, বিপাকে যাত্রী ও মালিকরা টেকনাফ বেড়িবাঁধ প্রকল্পে সীমান্ত নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হবে: এ্যানি বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

ভারতকে ইউরেনিয়াম দেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

পারমাণবিক শক্তিকে জ্বালানি শিল্পে ব্যবহারের জন্য ভারতকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহে রাজি হয়েছে অস্ট্রেলিয়া।

৯ জুলাই (বৃহস্পতিবার) মেলবোর্নে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি ঐতিহাসিক প্রশাসনিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে শুধুমাত্র শান্তিপূর্ণ ও বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই অস্ট্রেলিয়ার কাছ থেকে ইউরেনিয়াম আমদানি করবে ভারত।

২০৪৭ সালের মধ্যে অন্তত ১শ’ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নয়া দিল্লি। এই লক্ষ্য অর্জনে দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম বৃহৎ সমৃদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডার সমৃদ্ধ দেশ অস্ট্রেলিয়ার দিকে নজর ছিল ভারতের।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজ বলেন, আমরা ২০১৪ সালের চুক্তির অধীনে ভারতকে কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম রফতানি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক বন্দোবস্ত সম্পন্ন করার ঘোষণা দিতে পেরে আনন্দিত।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তিকে ভারতের পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি কাঠামোর জন্য এক নতুন গতি বলে অভিহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category