• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

রিহ্যাবের প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হলেন মোহাম্মদ মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক / ৭১ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন লিন্নাস ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ডেভেলপার্স ফোরাম উত্তরা-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন।

 

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, রিহ্যাবের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়া-এর কো-চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মোবারক হোসেনকে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কমিটি রিহ্যাব-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ, সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন এবং উপস্থাপন করবে। পরবর্তীতে এসব সুপারিশ রিহ্যাবের পরিচালনা পর্ষদের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

 

রিহ্যাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, প্রেস ও মিডিয়া-সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নবগঠিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category