• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন

১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগ নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ইউনাইটেড ডেস্ক / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই নগরবাসী যেন সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

৯ জুলাই (বৃহস্পতিবার)  সকালে রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগের ফলে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে। সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বলেও জানান তিনি।

এসময় তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহায়তায় জনস্বাস্থ্য উন্নয়নে কাজ করছে সরকার। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহীন না ঘটে, সে লক্ষ্যেই স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category