• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে বাড়িতে মালিকের নির্মাণ সামগ্রী রাখতে ভাড়াটিয়ার বাধা  ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের ব্যাপক প্রস্তুতি পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মো. আব্দুল মান্নান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াতের বিরুদ্ধে: রাশেদ খান অন্তর্বর্তী সরকার ঢাকার ‘১২টা বাজিয়ে গেছে’: আবদুস সালাম সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর দুই দস্যু আটক সেবাগ্রহীতাদের জন্য চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’ দ্রুততম মানব ইমরানুর, দ্রুততম মানবী শিরিন চোরাচালান মামলায় ফের বিপাকে দুলকার সালমান দেশে পৌঁছেছে অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ

ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ জামায়াতের বিরুদ্ধে: রাশেদ খান

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। তিনি অভিযোগ করে বলেছেন, “ইসলামের নাম ভাঙিয়ে জামায়াতে ইসলামী চাঁদাবাজি করছে।”

বুধবার (১৭ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান দাবি করেন, জামায়াতের ইসলাম ও প্রকৃত ইসলাম এক নয়। তার ভাষায়, ক্ষমতার স্বার্থে দলটি ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করছে।

তিনি আরও লেখেন, জামায়াতের কিছু কর্মকাণ্ড দেখে মনে হয়—ক্ষমতার জন্য তারা যেকোনো পক্ষের সঙ্গেই সম্পর্ক করতে পারে। পাশাপাশি তিনি দলটির নেতৃত্ব ও বক্তব্য নিয়েও সমালোচনা করেন।

পোস্টে তিনি জামায়াতের আর্থিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন এবং বায়তুল মালের অর্থ ব্যবহারের বিষয়টি উল্লেখ করে অভিযোগ করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category