• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকারের টাকায় দুই সিটির প্রশাসক নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অবিস্মরণীয় এক জয় শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ধর্ষণ মামলা: ন্যায়বিচার নিশ্চিত বেশি জরুরি ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের পাল্টা চ্যালেঞ্জ জামিনে মুক্ত হয়ে বিদ্যালয়ে যোগদান, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্লাস বর্জন দখল করা ব্যাংক বেদখল হওয়ার যন্ত্রণা আমরা বুঝি: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক’ গঠন ও আমানত সুরক্ষা দ্বিগুণ বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর বিরক্তি চার বছর পর ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক

‘সরকারের টাকায় দুই সিটির প্রশাসক নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৯ জুন) বিকালে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ জানান, এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর মধ্যে অন্যতম দাবি হলো, সিটি করপোরেশনের প্রশাসকেরা দায়িত্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি অভিযোগ করেন, তারা বিপুল পরিমাণ পোস্টার লাগিয়ে নগরীর পরিবেশ দূষণ করছেন।

Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন

এছাড়া আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে, এমনকি মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকাতেও পশুর হাট বসানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসব অব্যবস্থাপনা প্রমাণ করে যে তারা মেয়র পদে দায়িত্ব পালনের যোগ্য নন বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ।

সাবেক এই উপদেষ্টা আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও এসব কর্মসূচি অনুষ্ঠিত হওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার পরিচায়ক বলেও মন্তব্য করেন তিনি।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category