• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, কখন কোথায় বিশ্বকাপের বর্ণিল সূচনা দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর প্রস্তাবিত বাজেটে ‎নিত্যপণ্যে স্বস্তির খবর নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বাড়তে পারে কর-শুল্ক সুবিধা চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুলাভাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত এক ভিসা সংকটে বিশ্বকাপের আগেই চাপে ইরান, ক্ষোভ ঝরালেন ফুটবলাররা সাইফের জায়গায় সৌম্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ পরিচয় মিললো শূণ্যরেখায় থাকা সেই বৃদ্ধার

পরিচয় মিললো শূণ্যরেখায় থাকা সেই বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের জেরে আলোচনায় আসা সেই বৃদ্ধ রাজশাহীর ষষ্ঠী চন্দ্র বলে দাবি করেছে একটি পরিবার।

১১ জুন  (বৃহস্পতিবার)  সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় পাঠায়  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরিচয় যাচাই-বাছাই করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।

এর আগে কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি। বৃদ্ধকে থানায় পাঠিয়েছে বিজিবি। তার স্বজনরা রাজশাহী থেকে ইতোমধ্যে রওনা দিয়েছেন। তার স্বজনরা এলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category