• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, কখন কোথায় বিশ্বকাপের বর্ণিল সূচনা দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর প্রস্তাবিত বাজেটে ‎নিত্যপণ্যে স্বস্তির খবর নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বাড়তে পারে কর-শুল্ক সুবিধা চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুলাভাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত এক ভিসা সংকটে বিশ্বকাপের আগেই চাপে ইরান, ক্ষোভ ঝরালেন ফুটবলাররা সাইফের জায়গায় সৌম্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ পরিচয় মিললো শূণ্যরেখায় থাকা সেই বৃদ্ধার

বিমানবন্দরে ৯৪ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, আটক ৬

নিজস্ব প্রতিবেদক / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় ৫৯৭ গ্রাম স্বর্ণালংকারসহ ছয়জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৪২ হাজার ১৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

বুধবার (১০ জুন) ভোরে বিমানবন্দরের সামনে সরকারি খোলা পার্কিং এলাকার দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন—মো. মনির হোসেন (৩২), কাজী মাসুদ (২৩), সাইদুল ইসলাম (২৬), ইলিয়াছ খাঁন (৩৩), সাব্বির মিয়া (২২) এবং মো. কামাল হোসেন (৪৪)।

 

এয়ারপোর্ট এপিবিএন সূত্র জানায়, ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে ওই ছয়জনকে বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা একটি মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করেন। পরে এপিবিএনের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।

 

পরবর্তীতে তাদের এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে মোট ৫৯৭ দশমিক ৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া সব স্বর্ণালংকারই ২২ ক্যারেট মানের।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণ দেশে আনা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক একটি স্বর্ণ চোরাচালান চক্রের রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন বলেও জানা গেছে।

 

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, আটক ব্যক্তিরা যাত্রীদের সহযোগিতায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ আমদানি এবং নিজেদের হেফাজতে রেখে শাস্তিযোগ্য অপরাধে জড়িত ছিলেন।

 

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান প্রতিরোধ ও অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সর্বদা তৎপর রয়েছে। স্বর্ণ ও মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

 

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category