• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরোনো গাড়ি বিতর্কে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক্রোস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ভৈরবে সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ প্রাথমিকে আসছে শিক্ষার নতুন নীতিমালা,নিয়োগ-বেতন কাঠামো হবে স্পষ্ট ফুটবল বিশ্বকাপ: হিলিতে পতাকা বিক্রি জমজমাট স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ  পঞ্চম শ্রেণির ছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের দায়ে মুদি দোকানি গ্রেফতার মে মাসে আইসিসি সেরা খেলোয়ার বাংলাদেশের তাইজুল ও মুশফিকুর ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক দুই শিশু সন্তানকে কাঁঠাল খেতে দিয়ে মা ঘুমিয়ে পড়ে; পুকুরে ডুবে শিশুদের মৃত্যু  শিশুমৃত্যু নিয়ে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী

পুশ ইনের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করবে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

সীমান্ত দিয়ে ভারত থেকে কথিত ‘পুশ ইন’ বা জোরপূর্বক বাংলাদেশে লোক পাঠানোর ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় রাজনৈতিক জোট।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সীমান্ত পরিস্থিতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্যান্য সমসাময়িক ইস্যু নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব বিষয়ে জোটের অবস্থান তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে।

জোট সূত্রে জানা গেছে, চলমান বিভাগীয় সমাবেশের কর্মসূচির ফাঁকে সীমান্তে পুশ ইন, সীমান্ত হত্যা এবং জনজীবনে প্রভাব ফেলছে এমন বিভিন্ন জাতীয় ইস্যুর প্রতিবাদে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল মিয়াজিসহ জোটের বিভিন্ন নেতারা।

তবে বৈঠকে খেলাফত আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। রাজনৈতিক অঙ্গনে দলটির জোট ত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে বাংলাদেশ খেলাফত, এবি পার্টি ও জাগপার প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত না থাকলেও তারা একই দিনে জামায়াতের ছায়া বাজেট উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category