• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, কখন কোথায় বিশ্বকাপের বর্ণিল সূচনা দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর প্রস্তাবিত বাজেটে ‎নিত্যপণ্যে স্বস্তির খবর নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বাড়তে পারে কর-শুল্ক সুবিধা চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুলাভাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত এক ভিসা সংকটে বিশ্বকাপের আগেই চাপে ইরান, ক্ষোভ ঝরালেন ফুটবলাররা সাইফের জায়গায় সৌম্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ পরিচয় মিললো শূণ্যরেখায় থাকা সেই বৃদ্ধার

সাইফের জায়গায় সৌম্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ক্রিড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এবারও টসে জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিশ। তবে আগের ম্যাচের বিপরীতে এবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।

 

যদিও অজিদের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় রান খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই হারিয়েছে দুই ওপেনারের উইকেট। প্রথম ওভারেই তাসকিন আহমেদ ফিরিয়ে দেন ম্যাথু শর্টকে। পরের ওভারে মুস্তাফিজুর রহমান শিকার করেন কুপার কনোলির উইকেট।

 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হয় ম্যাচটি। বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। ওপেনার সাইফ হাসানকে বাইরে রেখে সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকারকে। অন্যদিকে অস্ট্রেলিয়াও তাদের দলে একটি পরিবর্তন এনেছে। রিলি মেরেডিথকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর বাদ পড়েছেন লিয়াম স্কট।

 

বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

 

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনোলি, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, জেভিয়ার বার্টলেট, রিলি মেরেডিথ, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category