• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন আয়োজক দেশের টানাপোড়েন সঙ্গে নিয়েই ২০২৬ বিশ্বকাপ জানাল সুপারকম্পিউটার ব্রাজিল-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কতটা টেন্ডার বাণিজ্যে জড়িত দুজনকে পুলিশে দিলেন ডিএনসিসি প্রশাসক ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ৪ জুলাই ও দাফন ৯ জুলাই নাঈমকে মারধর: নেপথ্যে মিলল চাঞ্চল্যকর তথ্য সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান: স্পিকারের অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

চট্টগ্রামে রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় ছাত্রলীগের ১৪ সদস্য গ্রেফতার

Reporter Name / ১৮৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোড এলাকায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রবিবার (৩ মে) রাত আনুমানিক ৯টার দিকে ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়। গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় সেখানে উপস্থিত সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আটক করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সেখানে সাংগঠনিক কার্যক্রম বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। তবে বৈঠকের প্রকৃত উদ্দেশ্য এবং আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category