• রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশের খুঁটি স্থাপন নিয়ে পাটগ্রাম সীমান্তে উত্তেজনা: বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক চাঁদা না পেয়ে বিএনপি নেতা দখলে নিলেন জামায়াত নেতার খেয়াঘাট গুলিস্তানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি; সাময়িক বরখাস্ত ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে: প্রধানমন্ত্রী রামিসা হত্যাকারীর ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে : লেবার পার্টি ঘোড়াঘাটে পুকুরের পানিতে বেলুন তুলতে গিয়ে প্রাণ হারায় এক শিশু শালিস দরবারের নামে ধর্ষণের ঘটনা রফাদফার চেষ্টা, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তরুণী কান উৎসবে যোগ দিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে রওনা ঐশ্বরিয়ার ‘পটাকা’র পর ঈদে নতুন গান নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া

সারাদেশের ন্যায় নরসিংদীতেও নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন

Reporter Name / ৩৬২ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- ’২০২৬’র উদ্বোধন করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বিকাল ৫টার পর সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান । একই সঙ্গে সারাদেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা।

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির।
বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর।

এর আগে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বিকাল পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে এ অনুষ্ঠান শুরু হয়। সারা দেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই প্রতিযোগিতা শুরু হলো। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে চায় সরকার।

এদিকে নতুন কুড়ি কে ঘিরে নরসিংদী জেলা স্টেডিয়ামে  সারাদেশের ন্যায় নরসিংদীতে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন করা হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করা হয়।

নতুন করি রে ক্রীড়া যজ্ঞের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন মাষ্টার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, এডিসি (রাজস্ব) মাহমুদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কলিম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বুলবুল, জেলা ক্রীড়া অফিসার হিরা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদুল হাসান চৌধুরী সুমন, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম আপেল ও সেক্রেটারী দীপক বমন প্রিন্স । অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আওলাদ হোসেন মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদুল কবির ভূঁইয়া,জেলা ক্রীড়া সংস্থার সদস্য রনি ফকিরসহ বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category