• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

হবিগঞ্জে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে এনসিপির মশাল মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি / ১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় শহরের চকবাজার এলাকা থেকে মশাল মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন এনসিপি লক্ষ্মীপুর জেলা সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর জামান সোহেল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং যুগ্ম সদস্য সচিব মোবারক হোসেন, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক রবিউল বকশি।

বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা পরিকল্পিত। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে তারা অভিযোগ করেন, সরকার যদি বিরোধী মত দমনে ফ্যাসিবাদী আচরণ করে, তবে অতীত সরকারের মতোই পরিণতি ভোগ করতে হবে। তাদের দাবি, হামলার পেছনে যাদেরই সংশ্লিষ্টতা থাকুক না কেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category