• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

কেজিএম গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় প্রাইম ব্যাংক গ্রাহকদের

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রাইম ব্যাংক পিএলসি ও বাংলাদেশের কেজিএম ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত ডিস্ট্রিবিউটর স্ট্র্যাটেজিক মোটরস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা নতুন কেজিএম গাড়ি ক্রয়ে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন।

সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের প্রধান তাকিয়ান চৌধুরী এবং স্ট্র্যাটেজিক মোটরস লিমিটেড (কেজিএম)-এর পক্ষে স্বাক্ষর করেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সেলস) আবদুল্লাহ আল মামুন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category