• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরে মাটির নিচে মিলল ৩ মর্টার শেল

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৩ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের রামগতিতে পানির পাইপলাইন স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় মুক্তিযুদ্ধকালীন বা প্রাচীন ৩টি মর্টার শেল (রকেট সাদৃশ্য) উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার ‘আ স ম আব্দুর রব সরকারি কলেজ’-এর সীমানা প্রাচীরের পূর্ব পাশ থেকে বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। বর্তমানে মর্টার শেলগুলো থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন একদল শ্রমিক। কোদাল দিয়ে মাটি খোঁড়ার একপর্যায়ে রকেট সদৃশ ভারী লোহার বস্তুগুলোর দেখা মেলে। কৌতূহলবশত শ্রমিকরা বস্তুগুলো মাটি থেকে তুলে ছবি তোলেন এবং পরবর্তীতে নিরাপত্তা নিয়ে তৈরি শঙ্কা থেকে পুনরায় মাটিতে পুঁতে রাখেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল ফিতা টাঙিয়ে স্থানটি চিহ্নিত করে এবং বস্তুগুলো নিরাপদে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, উদ্ধার হওয়া তিনটি বস্তু রকেট সদৃশ বা পদাতিক ট্রেন্স মর্টার শেল। জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী বস্তুগুলো আপাতত থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category