• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: / ২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। এতে বন্দরসংশ্লিষ্ট আমদানিকারক, শ্রমিক, পরিবহন মালিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে বাণিজ্যিকভাবে ফের পাথর আমদানি চালু হওয়ায় বন্দর কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমদানিকারক প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানি গত ২৭ জুলাই থেকে হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু করেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২৭টি ট্রাকে ভারত থেকে পাথর আমদানি করেছে।

বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পাথর আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন। একই সঙ্গে বন্দরের শ্রমিক, পরিবহন খাত ও অন্যান্য সেবার সঙ্গে জড়িতদের কাজও কমে যায়। পুনরায় পাথর আমদানি শুরু হওয়ায় বন্দরের সার্বিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

আমদানিকারকরা আশা করছেন, পাথর আমদানি ধারাবাহিকভাবে চলতে থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণসামগ্রীর চাহিদা পূরণের পাশাপাশি বাজারে সরবরাহও বাড়বে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।

বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস কার্যক্রম সম্পন্ন করেই পাথর খালাস করা হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি পরিমাণে পাথর আমদানির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category