• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

ইউনাইটেড ডেস্ক / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। ১৪ জুলাই ( মঙ্গলবার) সকাল ৬টায় লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় বন্যার আশংকা দেখা দিয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া নদীতে না নামার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার নদীতীরবর্তী অঞ্চলের কোথাও কোথাও বন্যা সৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category