ইসলামী আন্দোলন আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে সৈয়দ ফজলুল করীম রহ. ইসলামিক রিসার্চ সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা সভাপতি ইউসুফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা জহির উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাঞ্জুর আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী (শহীদ আফনান চত্বর) গিয়ে শেষ হয়।
র্যালিতে পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘দুই হাজার ছাত্রের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি, ফ্যাসিবাদমুক্ত হয়েছি। কিন্তু আবারও সেই নৈরাজ্য- বিশৃঙ্খলা, ফ্যাসিবাদের সেই ধব্বনি আবারও শুনতে পাচ্ছি। বাংলার জমিন থেকে যতদিন পর্যন্ত অন্যায়-দুর্নীতি-সন্ত্রাস নির্মুল না হবে, ততদিন পর্যন্ত ছাত্র আন্দোলন তাদের সেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।’