• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের শুভেচ্ছা,জানালেন সফরের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক / ৯ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাংলাদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একইসঙ্গে তিনি বাংলাদেশের নতুন প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

২১ আগস্ট (শুক্রবার) এক বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট বলেছেন, তার বিশ্বাস মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ এবং বাংলাদেশিদের উন্নয়ন অব্যাহত থাকবে।

পাক প্রেসিডেন্ট আরও বলেছেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কের শিকর একই ইতিহাস, বিশ্বাস এবং সংস্কৃতিতে নিহিত। তিনি বর্তমান ইতিবাচক দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাগত জানিয়ে বলেছেন, তার আশা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।

আসিফ আলী জারদারি আরও বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার, দুই দেশের মধ্যে বিনিময়কে আরও বর্ধিত এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বাড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।

উভয় পক্ষের জন্যই সুবিধা এমন সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছে আসিফ আলী জারদারি আরও বলেছেন, তার বিশ্বাস বাংলাদেশের প্রেসিডেন্টের পাকিস্তান সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করবে।

সূত্র: দ্য নেশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category