• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিমশীতল ফিনল্যান্ডে পিঠার উষ্ণতায় এক টুকরো বাংলাদেশ রিজার্ভ থেকে বিক্রির পরও বাড়ছে ডলারের দর সাদা খাতা জমা, কারও প্রাপ্তি শূন্য ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি কেশবপুরে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনে দুর্নীতি-অনিয়মের অভিযোগে মানববন্ধন বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা ও এন্ট্রিবিহীন ৬ কোটি টাকার পণ্য পাচারের চেষ্টা ড্রেনের পানি পান করে তৃষ্ণা মেটায় শিশুরা, বিনা বেতনে পাঠদান পাঁচ শিক্ষকের টিউশন-ফি থেকে লাখ টাকার প্রতিষ্ঠান ইবির নোমানের ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন আবারও প্রাণনাশের হুমকি তবিবুরকে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে প্রভাব পড়েনি হিলি স্থলবন্দরে

জামায়াত মাদক খায় না, বিক্রিও করে না: বিএনপি নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি / ১১৪ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহাম্মেদ বলেছেন, মাদক নির্মূলে বিএনপি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দলের কোনো নেতা মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে রায়পুরে আয়োজিত এক মাদকবিরোধী মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালেহ আহাম্মেদ বলেন, ‘আল্লাহর ওয়াস্তে কেউ মাদক খাবেনও না, বিক্রিও করবেন না। আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের সরকারও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে। আমাদের এমপি জননেতা আবুল খায়ের ভূঁইয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ছাড় নেই।

তিনি আরও বলেন, ‘আমার দলের যত বড় নেতাই হোক, মাদকের সঙ্গে জড়িত থাকলে তারও কোনো ছাড় নেই। জামায়াত তো আর মাদক বিক্রি করে না, মাদক খায় না। আওয়ামী লীগ তো এখন দেশে নাই। আমার দলের বিএনপির কোনো নেতৃবৃন্দ যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাদের ব্যাপারেও কোনো ছাড় দেওয়া হবে না।

মাদক, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এসব অপরাধের পক্ষে তিনি কখনো থানায় যাননি এবং ভবিষ্যতেও যাবেন না। তিনি বলেন, ‘আমি সবসময় এসব অপরাধের বিরুদ্ধে। আমরা অতীতেও এভাবেই কাজ করে এসেছি।

মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category