• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

পরকীয়া প্রেমিকার হাতে রেলওয়ে কর্মকর্তা খুন

নিজস্ব প্রতিবেদক / ১২ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাজধানীর মহাখালীতে পরকীয়া প্রেমিকার হাতে খুন হয়েছেন মামুন ভুইয়া (২৮) নামে এক রেলওয়ে কর্মকর্তা। গতকাল দুপুরে মহাখালী টিভি গেইট এলাকায় প্রেমিকা বিউটি আক্তারের বাসায় এ ঘটনা ঘটে। পরে ওই নারীকে হেফাজতে নিয়েছে থানা পুলিশ।

নিহতের চাচা মোকসেদ আলী ভূঁইয়া জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মালিয়াটি গ্রামের বাবুল ভুইয়ার ছেলে মামুন। দুই ভাই ও এক বোনের মধ্যে মামুন ছিলেন মেজো। ৫ মাস আগে বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস অফিসার পদে তার চাকরি হয়। মাস খানেক আগে চাকরিতে যোগদান করেছিলো। মোকসেদ আলী আরও জানান, ৫ বছর আগে জান্নাত নামের এক নারীর সঙ্গে তার বিয়ে হয়। তার স্ত্রী জান্নাত অন্তঃসত্ত্বা। সে গ্রামের বাড়ি থাকে।

মামুন মহাখালীতে যে বাড়ীতে খুন হয়েছেন সেটির মালিক সুমন মাহমুদ জানান, গত শুক্রবার বাসাটি ভাড়া নেওয়া হয়। গতকাল দুপুরে মামুন ওই বাসাশ আসে। সেখাসে বিউটি আক্তারের সঙ্গে মামুনের মনমালিন্য ও ঝগড়াঝাটি হয়। পরে মামুনের চিৎকার শুনে বাড়ির লোকজন রুমে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হলে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিউটি আক্তারকে আটক করে নিয়ে যায়।

বনানী থানার এসআই মো. তারেক হাসান জানান, মামুনকে পেটে ও বুকে ছুরিকাঘাত করে প্রেমিকা। একপর্যায়ে কোপ লেগে মামুনের গোপনাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় সন্ধ্যা ৭ টায় তার মৃত্যু হয়। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category