• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

মেহেরপুর সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা

ইউনাইটেড ডেস্ক / ২২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে তাদের এই প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৯ জুন (সোমবার) ভোরে নাজিরাকোনা সীমান্তের ১১০ নম্বর পিলারের কাছের এলাকায় ভারতের নদীয়া জেলার পাথরঘাটা গ্রামের দিক দিয়ে ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ পুশইনের চেষ্টা করছে– এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি। সেখানে পাটক্ষেতের মধ্যে চারজনকে দেখতে পান বিজিবি সদস্যরা। বাধা দেওয়া হলে তারা ভারতের কাঁটাতারের দিকে ফিরে যান।

স্থানীয়দের ধারণা, বিএসএফ মোট ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি নজরদারি জোরদার করেছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category