• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিএনপি শেখ হাসিনার কায়দায় স্থানীয় সরকার নির্বাচন করতে চায়

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেছেন, বিএনপির এমপিরা সব এলাকায় গিয়ে গিয়ে বলতাছে মেম্বার সব আমাদের হতে হবে, চেয়ারম্যান সব আমাদের হতে হবে। হতে হবে! এটা কিভাবে হতে হবে, হতে হওয়ার জন্য শেখ হাসিনা যে কায়দায় নির্বাচন করেছে সেই কায়দায় তারা করবে।

বৃহস্পতিবার (১৬জুলাই) বিকালে জুলাই শহীদ দিবস উপলক্ষে লক্ষ্মীপুর শহরের শহীদ আহমদ জায়েদ মিলনায়তনে জেলা জামায়াতের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা চেয়েছিলাম আগে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাক, আগে গণভোটটা হয়ে যাক। বিএনপি কেন বিরোধিতা করেছে? বিএনপি মনে করেছে তারা নির্বাচনের ক্ষমতায় গেলে তখন যদি স্থানীয় সরকার নির্বাচন দেয়, তাহলে সবাইকে ফিডি-ফিডি তারা ভোট নিজেদের অনুকূল নিয়ে আসবে। অন্তবর্তীকালীন সরকার থাকলে তো আর পারতো না। নিরপেক্ষ সরকার এটা দিবে না। নির্বাচনের পূর্বে যদি জাতির কাছে এ সরকারের নির্বাচন কেমন হবে এটা দেখাই দেয়, তাহলে সংসদ নির্বাচন তারা করতে পারবে না। এজন্য তারা স্থানীয় সরকার নির্বাচন দেয় নি, এখন তারা স্থানীয় সরকার নির্বাচন দেবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসাইন নুর নবী, শহর আমীর এড.আবুল ফারাহ্ নিশান, নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশীদ, জেলা যুব বিভাগের সভাপতি শামসুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা ওমর ফারুক, মাওলানা হুমায়ুন কবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর শিবির সভাপতি আব্দুল আউয়াল হামদু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category