• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘোড়াঘাটে আগাম শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে হাসি চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা হাকিমপুরে দুই কলেজে তিন পরীক্ষার্থীর কেউ পাস করেনি চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদ্রাসা যশোর শিক্ষা বোর্ডে এইচএসসিতে ১৬ প্রতিষ্ঠানে শূন্য পাস, শতভাগ সাফল্য মাত্র ৩টিতে চিপস কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার জরিমানা বিরামপুরের জব ফেয়ারে নগদের নিয়োগপত্র পেলেন দুই তরুণ কেশবপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলার তীব্র নিন্দা জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ইরাকে  যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সাম্প্রতিক যৌথ বিমান হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। সরকারি প্রতিষ্ঠান এবং পবিত্র ‘আর্বাইন’ পদযাত্রায় আসা পুণ্যার্থীদের বিশ্রামাগারে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।

৩০ জুলাই (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিমান হামলা ইরাকের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন এবং জাতিসংঘের সনদের স্পষ্ট অমান্যকরণ।

তেহরান এই হামলাকে অপরাধমূলক, অমানবিক ও উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটন ও ইসরায়েল যৌথভাবে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই সামরিক পদক্ষেপ নিচ্ছে। শিয়া মুসলমানদের অন্যতম বৃহৎ বার্ষিক ধর্মীয় সমাবেশ ‘আর্বাইন’ উপলক্ষে লাখ লাখ পুণ্যার্থী যখন কারবালা অভিমুখে যাত্রা করছেন, ঠিক সেই সময়ে এ ধরনের হামলা চালানোকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে।

হামলায় নিহত ইরাকিদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাক সরকার ও সে দেশের জনগণের প্রতি ইরানের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category