চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ।
৩০ জুলাই (বৃহস্পতিবার) সকালে প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, যশোরের ঝুমঝুমপুর থেকে ডেভিড ইমনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগরে অভিযান চালানো হয়। সেখানে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় এলজি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। এর আগে, হত্যা মামলায় গ্রেফতার মিঠু ওরফে ধামা ইলিয়াছকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ডেভিড ইমন ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রের উৎস এবং সন্ত্রাসী চক্রের বিস্তৃত নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত চলছে।