• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

লক্ষ্মীপুরে নানান আয়োজনে জুলাই শহীদদের স্মরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরে আলোচনা সভা ও স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধাসহ নানান আয়োজনে জুলাই জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পর্যায়ক্রমে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা প্রমুখ। এসময় শহীদ পরিবারের লোকজন ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জুলাই শহীদ দিবস উপলক্ষে মসজিদ-মন্দীরে বিশেষ দোয়া ও প্রার্থনা, সকল শিক্ষা-প্রতিষ্ঠানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category