• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্ধবীর মাধ্যমে পরিচয়, ঘুরতে গিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী  বাগেরহাট জেলা হাসপাতালে দেড় বছর পর আবারও চালু হলো ১০ শয্যার আইসিইউ সেবা জেলা শহর যশোরে বন্ধ হচ্ছে লাইসেন্সবিহীন রিকশা-ভ্যান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও সব পরিচালককে অপসারণ করলো বাংলাদেশ ব্যাংক হাতিয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার শহিদ জিয়া গণমাধ্যমকে অন্ধকার থেকে মুক্ত আকাশে বের করেছেন: তথ্যমন্ত্রী ভারতের অনুমোদন না মেলায় নেপালের বিদ্যুৎ আসছেনা দেশে শিবির নেতার বিরুদ্ধে গুম নাটকের অভিযোগ, তিতুমীর কলেজে ছাত্রদলের বিক্ষোভ সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সারাদেশে বৃষ্টির আভাস

বান্ধবীর মাধ্যমে পরিচয়, ঘুরতে গিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী 

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজারে এক ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৪ জুন) ভোর রাতে ওই কিশোরীকে গোডাউন ঘর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো.শাহজাহান আলী।

গ্রেফতারকৃতরা হলো কালিতলা বাজার এলাকার আনারুলের ছেলে তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে রনি (২১) এবং রহমান মাজেদুরের ছেলে মাসুদ (২২)।

পুলিশ জানায়, কালিতলা বাজার সংলগ্ন এলাকায় গ্রেফতার আসামি রনির বাবার গোডাউন ঘরের সামনে দিয়ে ওই তিন যুবকের মোটরসাইকেলের সন্দেহজনক চলাচল দেখতে পায় তারা। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই গোডাউন ঘরে অভিযান পরিচালনা করেন। এসময় গোডাউন ঘর থেকে অসুস্থ অবস্থায় ১৫ বছরের কিশোরীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেই সাথে তিন যুবককে গ্রেপ্তার করেন।

এদিকে রবিবার এই ঘটনায় মেয়ের বাবা থানায় ওই তিন যুবকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী অভিযোগ করে বলেন, সপ্তাহখানেক আগে তার বান্ধবীর মাধ্যমে অভিযুক্ত তামিমের সাথে তার পরিচয় হয় এবং সেই সুবাদে বন্ধু তামিম তাকে গতকাল ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। বিভিন্ন স্থানে ঘোরার পর কৌশলে তাকে কালিতলা বাজারের ওই নির্জন গোডাউন ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তামিম সহ তার অন্য দুই বন্ধু রনি ও মাসুদকে ডেকে এনে তিনজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

রবিবার ১৪ জুন ভোর আনুমানিক ৩টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চান ভুক্তভোগী এই কিশোরী।

ভিকটিমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েটি তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরবর্তীতে রাতে ফোনে তার পরিবারকে জানায় যে অনেক রাত হয়ে যাওয়ায় সেই বান্ধবীর বাসাতেই থেকে যাচ্ছে।

সন্তানের সাথে এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারও।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহজাহান আলী বলেন, গত রাতে থানা-পুলিশের টহল দল কালিতলা বাজারের একটি গোডাউনের সামনে সন্দেহভাজন মোটরসাইকেলের গতিবিধি দেখে সেখানে অভিযান চালায় এবং ভেতর থেকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমরা ঘটনাস্থল থেকেই তামিমসহ তিন যুবককে আটক করেছি। আদালতের মাধমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category