• বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল বিশ্বকাপ: হিলিতে পতাকা বিক্রি জমজমাট স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ  পঞ্চম শ্রেণির ছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা; ধর্ষণের দায়ে মুদি দোকানি গ্রেফতার মে মাসে আইসিসি সেরা খেলোয়ার বাংলাদেশের তাইজুল ও মুশফিকুর ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক দুই শিশু সন্তানকে কাঁঠাল খেতে দিয়ে মা ঘুমিয়ে পড়ে; পুকুরে ডুবে শিশুদের মৃত্যু  শিশুমৃত্যু নিয়ে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী ইউরোপে যাওয়ার পথে সাগরে প্রাণ হারালেন ১,৩০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী বাজেট অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ: প্রধান আসামি গ্রেফতার

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

অর্থনীতি ডেস্ক 

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব পালনকালে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন। একই সঙ্গে তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংকের কাছে তুলে ধরবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এ উদ্যোগ ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করবে এবং শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তনকে কেন্দ্র করে ব্যাংকটির বিভিন্ন শাখায় অস্থিরতা দেখা দেয়। নতুন চেয়ারম্যান নিয়োগের পর অনেক গ্রাহক আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় উল্লেখযোগ্য পরিমাণ আমানতও উত্তোলন করা হয়। ফলে ব্যাংকটির তারল্য পরিস্থিতি ও স্বাভাবিক কার্যক্রম নিয়ে ব্যাংক খাতে ব্যাপক আলোচনা শুরু হয়।

এদিকে দেশের বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, দেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের যেকোনো অস্থিরতা পুরো ব্যাংকিং খাতের ওপর প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগের কথা জানিয়েছিলেন। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউনি//সুভু/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category