• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০২৮সালে পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদীর বীরত্বগাথা তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, কখন কোথায় বিশ্বকাপের বর্ণিল সূচনা দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর প্রস্তাবিত বাজেটে ‎নিত্যপণ্যে স্বস্তির খবর নতুন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বাড়তে পারে কর-শুল্ক সুবিধা চট্টগ্রামের হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুলাভাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত এক ভিসা সংকটে বিশ্বকাপের আগেই চাপে ইরান, ক্ষোভ ঝরালেন ফুটবলাররা সাইফের জায়গায় সৌম্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, কখন কোথায় বিশ্বকাপের বর্ণিল সূচনা

ক্রীড়া প্রতিবেদক / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

ক্রিড়া প্রতিবেদক

 

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম যৌথভাবে তিনটি দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা, আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। ব্যতিক্রমী এই আয়োজনের অংশ হিসেবে তিন দেশেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

মেক্সিকোর মেক্সিকো সিটি, কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হবে এই তিন উদ্বোধনী আয়োজন। তবে তিনটি অনুষ্ঠান একই সময়ে নয়, ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে।

 

 

 

‘প্রাসাদের নগরী’খ্যাত মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ২০১০ বিশ্বকাপের ধারা অনুসরণ করে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সে অনুযায়ী বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে এবারের প্রথম উদ্বোধনী আয়োজন।

কানাডার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল রাতে। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক কানাডার প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। ম্যাচ শুরুর আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে দেশটিতে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

 

 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। এরপর সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।

 

 

২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশনার পর থেকেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে দর্শকদের আগ্রহ বহুগুণে বেড়েছে। যদিও ১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী ডায়ানা রসের পেনাল্টি কিকও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, তবু শাকিরার পরিবেশনার আবেদন আজও অম্লান।

 

 

মেক্সিকো সিটির উদ্বোধনী আয়োজনে দেশটির আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী কাগজশিল্প ‘পাপেল পিকাডো’ তুলে ধরা হবে। এছাড়া বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই (লেটস গো)’ পরিবেশন করবেন শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়।

বিশ্বকাপ উপলক্ষে মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শেনবাউম উদ্বোধনের দিন সরকারি ছুটি ঘোষণা করেছেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ এবং সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার অনুমতিও দেওয়া হয়েছে।

 

 

মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠান প্রায় ১৬ থেকে ১৭ মিনিট স্থায়ী হতে পারে। অন্যদিকে টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান প্রায় ১৩ মিনিটের হবে বলে ধারণা করা হচ্ছে। টরন্টো স্টেডিয়ামের অনুষ্ঠান শুরু হবে বিশেষ ক্ষণগণনার মাধ্যমে, যেখানে কানাডার গৌরবোজ্জ্বল নানা অধ্যায় তুলে ধরা হবে।

টরন্টোর মঞ্চে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া ক্যারা, এলিয়ানা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স।

 

 

এদিকে লস অ্যাঞ্জেলেসের উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হবে বিশাল ভিজ্যুয়াল উপস্থাপনা ও আকর্ষণীয় গল্পনির্ভর পরিবেশনায়। সেখানে দর্শকদের মাতাবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলারের মতো বিশ্বখ্যাত তারকারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category