• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দুই শিশু সন্তানকে কাঁঠাল খেতে দিয়ে মা ঘুমিয়ে পড়ে; পুকুরে ডুবে শিশুদের মৃত্যু  শিশুমৃত্যু নিয়ে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী ইউরোপে যাওয়ার পথে সাগরে প্রাণ হারালেন ১,৩০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী বাজেট অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ: প্রধান আসামি গ্রেফতার ৩০ বছর পর কবর থেকে সালমান শাহর মরাদেহ তোলার নির্দেশ আদালতের ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরোও ৮ শিশুর মৃত্যু কাগুজে বাজেটের মূল্য নেই যদি জনগণের কল্যাণ নিশ্চিত না হয় : চরমোনাই পীর ঢাকা – ময়মনসিংহ – জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক কাল বাজেট পেশ, প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা

স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ: প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি তামিম মোল্যা (২১) কে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) রাতে তথ্যপ্রযুক্তি’র সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে। তামিম মোল্যা মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার মল্লিপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যবহারিক পরীক্ষার খাতা গত ২১ মে জমা দিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের রায়হান, তামিম ও লিকু নামে তিন বখাটে তার পথরোধ করে।

অভিযোগ রয়েছে—তারা জোরপূর্বক তাকে তুলে নিয়ে গিয়ে বিবস্ত্র করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিওকে কেন্দ্র করে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

এ ঘটনায় ক্ষোভে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ ঘটনায় চরম মানসিক আঘাতে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে গত ২৪ মে লোহাগড়া থানায় মামলা করেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, পলাতক দুই আসামি রায়হান ও লিকু মোল্যাকে গ্রেফতারে অভিযান চলছে।

ইউনি/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category